মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ট্রাক্টরের তিন চালককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-06 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ট্রাক্টরের তিন চালককে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ট্রাক্টর চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ ট্রাক্টর চালকের বৈধ কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের রফিকুলের ছেলে ট্রাক্টর চালক মজনুর নিকট থেকে ১ হাজার টাকা, কোলা গ্রামের মল্লিকের ছেলে ট্রাক্টর চালক শাহিনের নিকট ১ হাজার টাকা এবং ফরিদপুরের ইকবাল হোসেনের ছেলে ট্রাক্টর চালক রাসেল এর নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবহন সড়ক আইন ২০১৮ এর ৪ ধারাই এ জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)