জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-11-06 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সুরাপ হোসেন রাঙ্গা (৪৫) নামের এক মাদকসেবীকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের রাঙ্গা হরিহরনগর গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। সুরাপ হোসেন সীমান্ত রাঙ্গা হরিহরনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুরাপ হোসেন রাঙ্গা বিভিন্ন সময় মাদক সেবন করে নিজ এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে। গতকাল রাঙ্গা মাদক সেবন করে গ্রামের মধ্যে অশালীন আচরণ করছিলো এমন অভিযোগে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫দিনের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)