আলমডাঙ্গায় প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি দখলের অভিযোগ!

আপলোড তারিখঃ 2020-11-06 ইং
আলমডাঙ্গায় প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি দখলের অভিযোগ! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে হামিদুল ইসলাম নামের এক প্রতিবন্ধীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে তারই বড় ভাই মহিদুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রতিবন্ধী হামিদুল ইসলাম আলমডাঙ্গা থানায় হাজির হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ করেন। প্রতিবন্ধী হামিদুল ইসলাম আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। জানা যায়, প্রতিবন্ধী হামিদুল ইসলাম ছাগল পালন করে জীবিকা-নির্বাহ করে আসছে। সে পৈত্রিক সূত্রে পাওয়া একখণ্ড জমিতে মাটির ঘর বানিয়ে বসবাস করে আসছিলে। তার বড় ভাই মহিদুল ইসলাম ওই জমিটুকু জবর দখল করে পাকা ঘর নির্মাণ শুরু করেছে। প্রতিবন্ধী হামিদুল এর প্রতিবাদ করলে তাঁকে মারধরের ভয় দেখায় বড় ভাই। এ ঘটনার জের ধরে মহিদুল ইসলাম গতকাল আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)