মেহেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-11-05 ইং
মেহেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র মেহেরপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে মেহেরপুর বাসস্ট্যান্ডে জেলা শাখার কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র মেহেরপুর জেলা শাখার সভাপতি কমরেড জালালউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দীনসহ স্থানীয় নেতা-কর্মি। সভায় মেহেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কমরেড মশিউজ্জামান বাবু’র আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক এর মৃত্যুজনিত কারণে পদ শূন্য হওয়ায় বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশের কমিউনিস্ট পাটি’র মেহেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কমরেড মো. শহিদুল ইসলাম কাননকে মনোনিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)