দর্শনায় ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2020-11-05 ইং
দর্শনায় ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা পুরাতন বাজার মোড়ে ব্যাংকের উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভিপি ও যশোর জোনের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক জীবননগর এসএমই শাখার ব্যবস্থাপক ও এভিপি নজরুল ইসলাম। দর্শনা উপ-শাখার ব্যবস্থাপক আলমগীর কবির। উদ্বোধন অনুষ্ঠানটির পরিচালনা করেন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার কামরুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)