ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপলোড তারিখঃ 2020-11-04 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হুদাগোপালপুর গ্রামের মহিউদ্দীন বিশ্বাসের ছেলে। এলাকাবাসী জানায় গত সোমবার বিকালে তিনি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হাটগোপালপুর কলেজের সামনে পৌছালে দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়। আব্দুল হান্নানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)