গাংনীর মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি সাহিদুজামান খোকন

আপলোড তারিখঃ 2020-11-04 ইং
গাংনীর মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন এমপি সাহিদুজামান খোকন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর-২ আসনের সাংসদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ওমর আলীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, রাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেস, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইব্রাহিম আদিল রুমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার পাল, উপ-সহকারী প্রকৌশলী শাহিন উজ জামান পারভেজ, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ঠিকাদার ফারুক হাসান, আওয়ামীলীগ নেতা আল ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)