ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ সারা দেশে স্বেচ্ছায় রক্তদান ও মরোণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার এদিবস উপলক্ষ্যে দেশব্যাপী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসে এবারের স্লোগান ছিলো ‘আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আখিঁতে রশ্মি জ্বালাতে করব দৃষ্টিদান’।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে রক্তদানের উপযোগী মানুষের সংখ্যা অনেক, তারপরেও অনেক মানুষ রক্তের অভাবে মারা যায় শুধুমাত্র রক্তদানে সচেতনতার অভাবে। সেইসাথে অন্ধদের চোখে আলো জ্বালাতে মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসতে হবে। অপমৃত্যু রোধ করতে স্বেচ্ছায় রক্তদান ও দৃষ্টিহীনদের চোখের আলো ফেরাতে মরণোত্তর চক্ষুদান করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনী বিশেষজ্ঞ ডা. আকলিমা খাতুন, মেডিকলে অফিসার ডা. কানিজ নাঈমা, হেল্থ এডুকেটর দেলোয়ার হোসেন, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ঝিনাইদহ:
আমার রক্ত শত ধমনীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আখিঁতে রশ্মি জ্বালাতে করবো দৃষ্টিদান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। গতকাল মোমবার সকাল ১০ টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান, ডা. তোফাজ্জেল হোসেন ম্যাটস’র অধ্যক্ষ আরিফ আহম্মেদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।