দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-11-03 ইং
দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অবৈধ কসমেটিকস ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক কসমেটিকস ও এক ফার্মেসির মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে বড়বাজার পুরাতন গলির ভিতরের এক কসমেটিকস দোকানে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আসা প্রচুর পরিমাণ অবৈধ বিদেশি কসমেটিকস পাওয়া যায়। যার কোনো বৈধ আমদানিকারকের ঠিকানা ও বাংলাদেশি টাকায় মূল্য ট্যাগ দেওয়া নেই। এই অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে যেন আর এধরণের মালামাল বিক্রয় না করে সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। পরে, চৌরাস্তা মোড়ে অবস্থিত মেসার্স রাজু ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৫১ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)