মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-03 ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে সাজিদুল (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশু মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের মাসুদ আলীর ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র। জানা যায়, শিশু সাজিদুল তার পাড়ার খেলার সাথিদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। পুকুরের পাড়ে দাঁড়িয়ে মাছ ধরার একপর্যায়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুরা সাজিদুল পানিতে ডুবে গেছে বলে চিৎকার করলে তাঁর পরিবারের লোকজন ছুটে আসে। এসময় পানিতে নেমে সাজিদুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)