মুজিবনগরসহ দেশে ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-01 ইং
মুজিবনগরসহ দেশে ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন ফলাফল নেই: নমুনা সংগ্রহ ১৯ সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর জেলার মুজিবনগরে করোনা এক জনের মৃত্যুসহ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এসময় দেশে ১ হাজার ৩২০ জন শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের নতুন কোনো ফলাফল নেই। গত শুক্রবার জেলায় সর্ব্বশেষ এক জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এ পর্র্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৫১১ জনে। গত শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ কোনো নমুনা সংগ্রহ না করায় গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গার ফলাফল আসেনি। গতকাল শনিবার রাত ৮টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে জেলা থেকে নতুন ১৯ টি নমুনা সংগ্রহ করে করীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ নিয়ে জেলা থেকে মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৬ হাজার ২৭১টি। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪০১ জন। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে আরও ১৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ২৭১টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৭৯টি, পজিটিভ ১ হাজার ৫১১টি, নেগেটিভ ৪ হাজার ৫৬৪টি। শেষখবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিল ৫৪জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিল ১৩জন। মুজিবনগর: মেজেরপুরের মুজিবনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনার মোল্লা (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনার মোল্লা মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের দয়াল মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে তিনি করোনা উপসর্গ ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। পরে করোনা শরীর থেকে নমুনা সংগৃহি নমুনায় করোনা শনাক্ত হয়। এ সময় তাঁকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি করা হয়। আনার সোল্লার অবস্থার অবনতী হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহামুদুল হাসান জানান, নিহতের লাশ রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। নিহতের লাশ পৌঁছালে স্বাস্থবিধি মেনেই লাশের দাফন সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)