চুয়াডাঙ্গা ইউনিট রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

আপলোড তারিখঃ 2020-11-01 ইং
চুয়াডাঙ্গা ইউনিট রেডক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন পচিালনা কমিটির প্রধান অ্যাড. বেলাল হোসেন (পিপি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. আবু তালেব বিশ্বাস। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ৭ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৮-১০ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয়, ১৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল। ১৬ নভেম্বর প্রার্থীর মনোনয়পত্র বাছাই। ১৭ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ। ১৯ নভেম্বর মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি শুনানী ও নিষ্পত্তি। ২১ নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ (খসড়া)। ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ২৪ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ২ ডিসেম্বর ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)