জীবননগরে তুচ্ছ ঘটনায় বাবা-মেয়েকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-10-30 ইং
জীবননগরে তুচ্ছ ঘটনায় বাবা-মেয়েকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-মেয়েকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- প্রতাবপুর গ্রামের আব্দুল নজর আলী গোলদারের ছেলে আব্দুল ছোবহান (৪৭) ও তার মেয়ে সুফিয়া আক্তার (১৯)। আহত সোবহান অভিযোগ করে বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে আমার মেয়ে সুফিয়া ও প্রতিবেশী রেজাউলের মেয়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় রেজাউল, শফি, মাহাবুলসহ কয়েকজন আমার বাড়িতে এসে আমার এবং আমার মেয়েকে মারধর করে। একপর্যায়ে আমাদের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে অভিযুক্ত রেজাউল বলেন, ‘ছোবহান নিজেই আমাদের মারধর করতে আসে। একপর্যায়ে আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে এনিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা কাউকে মারধর করিনি।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘প্রতাবপুর গ্রামে তুচ্ছ ঘটনায় দুই পরিবারের মধ্যে হাতাহাতি হয়েছে। দুজন সামান্য আহতও হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)