আলমডাঙ্গায় সার ব্যবসায়ীসহ তিনজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-30 ইং
আলমডাঙ্গায় সার ব্যবসায়ীসহ তিনজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক সার ব্যবসয়ী, ট্রাকচালক ও ধুমপায়ীসহ তিনজনকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার সাদা-ব্রীজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গা সাদা-ব্রীজ এলাকার সার ব্যবসায়ী বজলুর রহমানকে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, একই সময় পৌর এলাকার সড়কে যত্রতত্র ট্রাক রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য মোটরযান অধ্যাদেশ ২০১৮ আইনে ট্রাকচালক আশাদুল হককে ১০ হাজার টাকা ও প্রকাশ্যে ধুমপান করার দায়ে এক ধুমপায়ীকে ৩ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক সুব্রত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)