বিকাশ এজেন্টকে কুপিয়ে নগদ অর্থ লুট, ইমন আটক

আপলোড তারিখঃ 2020-10-30 ইং
বিকাশ এজেন্টকে কুপিয়ে নগদ অর্থ লুট, ইমন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে রাজু আহম্মেদ (৩৫) নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম ও নগদ অর্থলুটের ঘটনায়, ঘাতক ইমনকে আটক করেছে পুলিশ। এসময় ইমনের কাছ থেকে উদ্ধার করে লুটের দুই লাখ টাকা। গুরুত্বর আহত রাজু আহম্মেদ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝিনাইদহ থানা পুলিশের হেফাজতে রয়েছে ঘাতক ইমন। আহত রাজু আহম্মেদ সদর উপজেলার চেউনিয়া গ্রামের রফি মন্ডলের ছেলে ও ঘাতক ইমন (১৭) একই গ্রামের ইরাদুলের ছেলে। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে ব্যবসার টাকা নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাজু। পথে চেউনিয়া গ্রামের হারুনের বাড়ির সামনে পৌঁছালে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাজুর ঘাড়ে ও হাতে কুপিয়ে গুরুত্বর জখম করে তাঁর কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা রাজুকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত মাঠে নামে। গতকাল ভোড়ে পুলিশ দুই লাখ টাকাসহ ইমনকে আটক করতে সক্ষম হয়। এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি এবং তদন্ত শুরু করি। গতকাল ভোড়ে নগদ দুই লক্ষ টাকাসহ ঘাতক ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)