জীবননগর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সভায় : বদরুদ্দৌজা সভাপতি ডাবলু সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2017-04-03 ইং
জীবননগর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সভায় : বদরুদ্দৌজা সভাপতি ডাবলু সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার সময় বিসিডিএস জীবননগর উপজেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাহেদুজ্জামান বাবুর সভাপতিত্বে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জীবননগর শাখার বার্ষিক সাধারন সভা ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ড্রাগ সুপার সুকর্ণ আহম্মেদসহ জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি/সম্পাদকগণ। এছাড়াও সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মতিক্রমে দুই বছরের জন্য বিসিডিএস জীবননগর উপজেলা শাখার জন্য সভাপতি নির্বাচিত হন কাজী বদরুদ্দোজা ও সাধারন সম্পাদক নির্বাচিত হন ডাবলু। এছাড়াও এটিএম মাজেদুল ইসলাম মিল্টনকে ক্যাশিয়ার নির্বাচিত করে ১৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শাওন ফার্মেসীর আরিফুর রহমান, আলম মেডিকেল হলের আল ইমরান, ফাতেমা মেডিকেল হলের মিঠুন মাহমুদ, সবুজ মেডিকেলের সবুজ হোসেন, টুটুল ফামেসীর মাহাবুব হোসেনসহ নাহিদ, সাদ্দাম আরুব আলী প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিডিএস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক পলাশ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)