শিশুকে যৌন হয়রানির অভিযোগে জীবননগরে বৃদ্ধ আটক

আপলোড তারিখঃ 2020-10-29 ইং
শিশুকে যৌন হয়রানির অভিযোগে জীবননগরে বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে চার বছরের শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করার অভিযোগে উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই ওই বৃদ্ধকে আটক করে। গতকাল বুধবার সকাল আটটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, কয়া গ্রামের বকার শিশু কন্যা (৪) বাড়ির পাশে খেলা করছিল। এসময় একইপাড়ার বৃদ্ধ মল্লিক মিস্ত্রি (৬০) মেয়েটিকে চকলেট দেওয়ার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক যৌন হয়রানি করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হলে শিশুটির মা বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতেই জীবননগর থানা পুলিশ বৃদ্ধ মল্লিককে আটক করে। এ ব্যাপারে সীমান্ত ইউপি সদস্য আব্দুল মোমিন বলেন, ‘এক বৃদ্ধ একটি শিশুকে যৌন হয়রানি করেছে এমন একটি অভিযোগ নিয়ে ওই মেয়ের মা এবং স্থানীয় ব্যক্তিরা আমার কাছে আসলে দুপক্ষকে ডেকে বিষয়টি জানার চেষ্টা করি। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জীবননগর থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ অভিযুক্ত বৃদ্ধ মল্লিককে আটক করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কয়া গ্রামে নাবালিকা মেয়েকে যৌন হয়রানি করেছে এমন অভিযোগের ভিত্তিত্বে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)