জীবননগরে পাঁচশ এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2020-10-29 ইং
জীবননগরে পাঁচশ এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দোস্ত এইড বাংলাদেশের অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় সমাজ কল্যাণ সংস্থা’র সহযোগিতায় উপজেলায় পাঁচশ শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার ৪টি স্পটে এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আ.ফ.ম সালাউদ্দিন কবির, খোলা হাওয়া পাঠাগারের সভাপতি যুথি, শিকড়ের সেচ্ছাসেবী টিমের জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সাধারণ সম্পাদক লাবনী, নিশান, কবির আল চপল, রমজান আলী, সাদিয়া, রিয়াজ স্বর্ণা, মিম, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ঐশ্বর্য সাহা প্রিয়া, জোসনা খাতুন, ওমর আলী, মুন, সোহাগ, আব্দুল্লাহ, শাকিল, আব্দুর রহিম, আখি, মিথিলা, মিম সুজন, আবির, হাসিব, আশিক সম্রাট, নিলয়, নাজমুল, মিতু প্রমুখ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবী টিমের সভাপতি সাব্বির সামি মুহিত, সহসভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মদ, বাদশা, মফিজুল ইসলাম বিল্লালসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)