হাত ধোয়া ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান

আপলোড তারিখঃ 2020-10-29 ইং
হাত ধোয়া ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি-করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় পৌরসভায় এসে শেষ হয়। পরে পৌরসভা চত্বরেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌরসচিব কাজী শরিফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর সুলতানারা রতœা, রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, আবুল হোসেন, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, শেফালী খাতুন। আলোচনা সভাটি পরিচালনা করেন পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন। এসময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সময়ের প্রেক্ষাপটে এ দিবসটির গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা দৈনন্দিন কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তাই এই সচেতনতার বিষয়টি আমাদের বজায় রাখতে হবে। যাতে পানিবাহিত, মলবাহিত রোগ এবং করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থাকতে পারে। নিরাপদ ও বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এবং পরিস্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার অন্যতম শর্ত। ৮০ শতাংশ রোগ মানুষের হাতের কারণে হয়। এ জন্য ভালভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)