আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্যক্ত, দুজনের কারাদন্ড

আপলোড তারিখঃ 2020-10-28 ইং
আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্যক্ত, দুজনের কারাদন্ড ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কালিদাসপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করায় উজ্বল হোসেন (৩০) ও মামুন হোসেন (২৭) নামের দুই যুবককে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, পাইকপাড়া গ্রামের একস্কুল ছাত্রীকে উত্যক্তের খবরে পাইকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন দুই উত্যক্তকারীকে আটক করেন এবং বিষয়টি আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীকে অবহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বল হোসেনকে ৭দিন ও মামুন হোসেনকে ১০দিনের কারাদ- প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)