অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে মা-ছেলে আটক

আপলোড তারিখঃ 2020-10-28 ইং
অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে মা-ছেলে আটক ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিরিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশেকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুরে বিজিবির হাতে মা ও ছেলে আটক হয়েছে। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজিবি এ দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার ইসলামি বিশ্বদ্যিালয় (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল (৫৫) ও তাঁর ছেলে নরেন পাল (২৬)। বিজিবি ৫৮-ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে প্রতিবেশি রাষ্ট্র ভারতে অনুপ্রবেশ করতে চেয়েছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন আটককৃতরা। পরে আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তাঁদেরকে থানায় প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)