চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-10-28 ইং
চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ কোর্টচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত পৌনে দুইটার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে পণ্যবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ৯ ঘন্টা বন্ধ হয়ে যায়। গতকাল সকাল ৬টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে, সিগনাল অমান্য করার ফলে এ দুর্ঘটনা ঘটায় খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি-২১ আপ ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, গত সোমবার রাত পৌনে দুইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী কেপি ২১/আপ এবং দর্শনা থেকে পাথর বোঝায় ডিজেএন ২৬ ডাউনের মধ্যে কোর্টচাঁদপুর রেলস্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পণ্যবাহী দুই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ডিজেলবাহী কেপি-২১ আপ ট্রেনটির ৩টি ট্যাংকারের তেল মাটিতে গড়িয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে পর্যবেক্ষণ টিম গতকাল মঙ্গলবার ভোরে সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুততার সঙ্গে লাইন মেরামত ও ক্ষতিগ্রস্ত ট্যাংক সরিয়ে নিয়ে সারা দেশের সাথে খুলনার রেল যোগাযোগ চালুর ব্যবস্থা গ্রহণ করে। এবিষয়ে রেলের বিভাগের পশ্চিমাঞ্চল প্রধান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ‘মঙ্গলবার সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি-২১ আপ ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্তে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)