নঈম জোয়ার্দ্দারসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিতদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-10-28 ইং
নঈম জোয়ার্দ্দারসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিতদের সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির ৬ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রমিলা ফুটবল দলের উদ্যোগে রেল স্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রমিলা ফুটবল দলের টিম ম্যানেজার মোছা. তছলিমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহসভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মিলন বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. টুটুল মোল্লা, নির্বাহী সদস্য এ্যাড.তসলিম উদ্দিন ফিরোজকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রমিলা ফুটবল দলের নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ফুটবল দলের অধিনায়ক বিপ্পা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)