ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, চুয়াডাঙ্গা সদর উপজেলার (পৌর এলাকা) আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের আমন্ত্রণ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল মজিদ জিল্লুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাসুদুর রহমান, নির্বাহী সদস্য মো. আবু সাদেকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মতবিনিময় সভাটি পরিচালনা করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাফিজুল হক লাভলু।
