চুয়াডাঙ্গায় গাঁজাসহ মদনার মিঠুন আটক

আপলোড তারিখঃ 2020-10-27 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মদনার মিঠুন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ মিজানুর রহামান ওরফে মিঠুনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আসামী মিজানুর রহমান ওরফে মিঠুন (২৭) দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের স্কুলপাড়ার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল কুকিয়া চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তাঁর নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনার সাথে জড়িত আরও চার জনের নাম পেয়েছে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীসহ বাকী চারজনের নামেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)