মুন্সিগঞ্জে নারীসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-10-27 ইং
মুন্সিগঞ্জে নারীসহ মাদক ব্যবসায়ী আটক, ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিবেদক: চুয়াাডঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ থেকে ২০ বোতল ফেনসিডিলসহ রিপন (২৮) ও শিল্পী (২৫) নামের দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় মুন্সিগঞ্জ রেল স্টেশনের নিকট থেকে তাঁদেরকে আটক করে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশ। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বাঙ্গালপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে রিপন ও একই এলাকার খা’পাড়ার রবজেলের মেয়ে। মুন্সীগঞ্জ ফাড়ি পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীরের নির্দেশে মুন্সিগঞ্জ রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেসনিডিলসহ এক নারীসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)