দর্শনার সদাবরি মাঠে চার ভুয়া পুলিশ আটক!

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
দর্শনার সদাবরি মাঠে চার ভুয়া পুলিশ আটক! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে চার ভুয়া পুলিশকে আটক করেছে। গত শনিবার মধ্যরাতে দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- কুড়ুলগাছি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাসুদ রান (৩৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মানিক (২২), হাবিবুর রহমানের ছেলে ইকরামুল হক (২০) ও দর্শনা হঠাৎপাড়ার রানা বিশ্বাস (৩৫)। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাঠের মধ্যে রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতিকারী অবস্থান করছে। তাঁরা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের গতিরোধ করে তাদের চেক করছে। এসময় থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযানে পাঠালে তিনি তাঁদেরকে আটক করতে সক্ষম হয়।’ এদিকে, গতকালই আটককৃতদের বিরুদ্ধে উদ্দেশ্য সাধনকল্পে পরিকল্পিতভাবে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার অপরাধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)