ঝিনাইদহের ডাকবাংলার ত্রিমহনীতে দুটি দোকানে চুরি, অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
ঝিনাইদহের ডাকবাংলার ত্রিমহনীতে দুটি দোকানে চুরি, অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন ছবির ক্যাপশন:
ডাকবাংলা প্রতিবেদক: ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমহনীতে আবারও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে ডাকবাংলার ত্রিমহনী ইসলামী প্রাইভেট হাসপাতালের সামনের মতি গার্মেন্ট এন্ড বস্ত্রালয় ও বাজার গোপালপুর সড়কের রুবেল বিকাশ ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে স্থানীয় দোকানের শাটার ভাঙা দেখে দোকান মালিককে খবর দেয়। মতি গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের মালিক জানান, গত শনিবার রাতে দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে যায়। রাতের পথে নগদ টাকা নিয়ে চলাচল করা ঠিক হবে না ভেবে ব্যবসার ৭৩ হাজার নগদ টাকা ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে বাড়িতে চলে যায়। সকালে খবর পায় আমার দোকানে চুরি হয়েছে। এসময় দ্রুত দোকানে এসে দেখি চোরচক্র আমার দোকানের সাটার বাকা করে দোকানে প্রবেশ করে দোকানের ড্রয়ারে রাখা ৭৩ হাজার টাকাসহ কিছু কাপড় নিয়ে গেছে। রুবেল বিকাশ ঘরের মালিক বলেন, সকালে দোকানে এসে দেখি দোকানের ভেন্টিলেটর ভাঙা। সাটার খুলে দোকানে প্রবেশ করে দেখি ড্রয়ার ভাঙা এবং দোকান এলোমেলো। ড্রয়ারে রাখা ৫ হাজার টাকাও নেই। এসময় আমি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের পুলিশকে দোকানে চুরির বিষয়ে জানায়। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও সদর থানার ওসি মিজানুর রহমানকে জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও ওসি মিজানুর রহমান ডাকবাংলা ত্রিমহনীতে চুরি হওয়া দোকানগুলো পরিদর্শন করেন এবং দ্রুত চোরচক্রের সদস্যদেরকে খুঁজে বের করা হবে বলে তাঁরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)