জীবননগরে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
জীবননগরে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে র‌্যাব-৬ ঝিনাইদহের মাদকবিরোধী অভিযানে দুজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ আটক হয়েছে। গতকাল রোববার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বেলতলায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জাফর আলীর ছেলে সিহাবুর রহমান (২২) ও একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মান্নান (২৩)। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)