ঝিনাইদহে দুই ছিনতাইকারী আটক

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
ঝিনাইদহে দুই ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের পবহাটি কলাহাটা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কালিকাপুরের রাজকুমারের ছেলে আশিকুর রহমান ও আরাপপুর খাজুরা পূর্বপাড়ার বাদল মণ্ডলের ছেলে আল-আমিন মণ্ডল। ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝিনাইদহের পবহাটি এলাকায় ছিনতাই করার সময় জনগণের হাতে ধরা পরে দুই ছিনতাইকারী। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপপরিদশক (এসআই) পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নেয়। এসময় আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাইফ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে। গতকাল রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঝিনাইদহ শহর এলাকায় ছিন্তাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)