ধর্ম যার যার উৎসব সবার

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
ধর্ম যার যার উৎসব সবার ছবির ক্যাপশন:
জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জীবননগর অফিস: শারদীয় দুর্গাপূজা উপেলক্ষে জীবননগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার রাত আটটার দিকে জীবননগর উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে তিনি পূজা উদযাপন কমিটির সকলের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় পুলিশ সুপার বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা কেউ কারও ধর্ম নিয়ে কুটূক্তি করবো না। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। মানবতার জয় হোক এটাই আমাদের কামনা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি (অপারেশন) মোল্লা সেলিম, জীবননগর কালী মন্দিরের সাধারণ সম্পাদক বসুদেব, সাবজনীন দুর্গা মন্দিরের সভাপতি সুশান্ত সাহা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)