জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিসের মহড়া

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিসের মহড়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া বাজারে সাপ্তাহিক মহড়া প্রদর্শন করে জীবননগর উপজেলা স্টেশনের একদল সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় স্টেশন অফিসার খালিদ হাসানের নেতৃত্বে আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স সরকার প্লাজা মার্কেটে এ মহড়া প্রদর্শন করা হয়। এসময় অগ্নিনির্বাপক মহড়ায় অংশ নেন জীবননগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্য রেজাউল ইসলাম, শাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, মোকলেছুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনসহ বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দ। মহড়া শেষে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজার পরিচালনা কমিটির সকল সদস্য ও বাজারে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জীবননগর উপজেলা স্টেশন অফিসার খালিদ হাসান বলেন, মুদি ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, ওষুধ ও ফার্মেসী ব্যবসায়ীদের ড্রাগ লাইসেন্স, গার্মেন্টস ও হার্ডওয়ার ব্যবসায়ীদের জন্য ডিলিং লাইসেন্স, তৈল ও পেট্রোলিয়াম ব্যবসায়ীদের জন্য পেট্রোলিয়াম লাইসেন্স, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের জন্য বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক। জরুরী প্রয়োজনে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মোবাইল নম্বর দেওয়া হলো-০১৭৭৬-২৫০১৪০।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)