জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর জেল-জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মরজেম হোসেন (৫৫) নামের এক মাদক সেবীকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে মনোহরপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন। আদালত সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মরজেম হোসেন (৫৫) বিভিন্ন সময় মাদক সেবন করে এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ মনোহরপুর আবাসন প্রকল্পে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মরজেম হোসেনকে ২শ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)