উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর হুশিয়ারি

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর হুশিয়ারি ছবির ক্যাপশন:
দামুড়হুদায় নদীতে বাঁধ অপসারণের নির্দেশ না মেনে মাছ শিকার প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় সরকারি নির্দেশ না মেনে ভৈরব নদীতে মাছ শিকার করছে মাছ ব্যবসায়ীরা। নদী থেকে বাঁধ অপসারণ করার জন্য মাছ ব্যবসায়ীদের এক মাস সময় দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। তবে অসাধু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে নদীতে মাছ শিকারের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে নদীর দুপাশে বাসের বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ার ফলে স্রোত এক জায়গা দিয়ে বের হয়। এ কারণে যে স্থানে স্রোত যায় সেখানে গভীর হলেও সামনে মাটি ভেঙে উচু হয়ে যায়। এতে নদী বা ভৈরবে মাঝখানে মাটির ভরাট হয়ে যায়। নদী ও ভৈরবে দুপাশে এমন ভাবে ঘিরে রাখে যা দিয়ে ছোট কোনো মাছ বের হতে পারে না। সব মাছ জারে আটকা পড়ে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, মাছ ব্যবসায়ীদের একমাস সময় বেঁধে দেওয়া হয়েছিল বাঁধ অপসারণ করার জন্য। এখনও যারা নদী বা ভৈরব থেকে বাঁধ অপসারণ করেননি তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)