মেধাবী ছাত্রী খাদিজার চোখে শুধু বাঁচার স্বপ্ন, সাহায্যের আবেদন

আপলোড তারিখঃ 2020-10-26 ইং
মেধাবী ছাত্রী খাদিজার চোখে শুধু বাঁচার স্বপ্ন, সাহায্যের আবেদন ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির অত্যন্ত মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কোবরার দুটি কিডনি অকেজো হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু খাদিজার চোখে রয়েছে বাঁচার স্বপ্ন। কিন্তু এখনই উন্নত চিকিৎসা না করালে তাকে বাঁচিয়ে তোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খাদিজা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। খাদিজা হরিণাকুণ্ডু উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের দরিদ্র বিল্লাল হোসেনের মেয়ে। খদিজার চিকিৎসার জন্য এখন পর্যন্ত তাঁর পরিবারের সদস্যরা গচ্ছিত সমস্ত টাকা খরচ করে ফেলেছে। খাদিজার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার যাবতীয় খরচ বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় মেয়েকে বাঁচাতে বিল্লাল হোসেন সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা মো. বিল্লাল হোসেন। সঞ্চয় হিসাব নং-৪৭৩৮, হলিাধানী শাখা, ঝিনাইদহ। যোগাযোগের জন্য ফোন করুন ০১৭৪৬-০৯১০০০ এই নম্বরে। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)