জীবননগরে শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সাওতাল পল্লীতে নানা কর্মসূচি

আপলোড তারিখঃ 2020-10-25 ইং
জীবননগরে শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সাওতাল পল্লীতে নানা কর্মসূচি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সাওতাল পল্লীকে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিস্কার, পরিছন্ন মডেল সাওতাল পল্লী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা নারিকেল বাগান সাওতাল পল্লী পরিস্কার পরিছন্ন করা, সচেতনামূলক নাটক, বৃক্ষ রোপন, বাঁশের তৈরি ডাস্টবিন স্থাপনসহ নানা ধরণের কার্যক্রমের মধ্য দিয়ে এ পল্লীকে মডেল সাওতাল পল্লী হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে সাওতাল পল্লী সদস্যদের নিয়ে বাড়ি ঘর পরিস্কার পরিছন্নতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুনিম লিংকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাব্বির সামি মুহিত, সহসভাপতি চাষী রমজান, সদস্য হোসাইন আহম্মেদ, ইয়ুথ এ্যাসেম্বলির জীবননগর উপজেলার সমন্বয়কারী আসাদুজ্জামান লিটনসহ উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণসংস্থার সাধারণ সম্পাদক লাবনী, নিশান, কবির আল চপল, রমজান আলী, সাদিয়া, রিয়াজ স্বর্ণা, মিম, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ওমর আলী, মুন, সোহাগ, আব্দুল্লাহ, শাকিল, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানটি সাবিক পরিচালনা করেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)