মেহেরপুর বলিয়ারপুরে কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত

আপলোড তারিখঃ 2020-10-25 ইং
মেহেরপুর বলিয়ারপুরে কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন:
বারাদী প্রতিবেদক: মেহেরপুরে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের অংশ হিসেবে কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর সদরের বলিয়ারপুর ব্রিজের নিকট ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। এসময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য সালেহ আল আজিজ টনিক বিশ্বাস, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের বড় ভাই আওয়ামী লীগের সিনিয়র নেতা সহিদ সাদেক বাবুলসহ বলিয়ারপুর গ্রাম ও বারাদী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)