ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি ও পৌর মেয়র
নিজস্ব তহবিল থেকে মালোপাড়া মন্দিরে অনুদান দিলেন জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম শারদীয় দুর্গা উৎসবের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা মণ্ডপসহ শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শনকালে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেন। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান উপস্থিত ছিলেন। মন্দিরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম পৌছালে তাঁদেরকে স্বাগত জানান, বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর দে, সহসভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক দীপংকর দে, ধর্ম বিষয়ক সম্পাদক কাজল চক্রবর্তী, সদস্য বাপ্পি কুন্ডু প্রমুখ। পরে, অতিথিরা মন্দিরে আসা দর্শনার্থী ও ভক্তবৃন্দসহ উপস্থিত সকলের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু শারদীয় দুর্গা উৎসবে পৌর এলাকার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার সকাল সন্ধ্যায় তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে মালোপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব ও কালী-মন্দির এবং বড় বাজার দুর্গা মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক খোঁজখবর নেওয়াসহ পূজা মণ্ডপ পরিচালনা কমিটির কাছে নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করেন। উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, জেলা কৃষকলীগ নেতা ভুলন শেখ প্রমুখ। এসময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু মালোপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে পৌছালে তাঁকে স্বাগত জানান, মন্দিরের সভাপতি শ্রী শ্যাম হালদার, প্রদীপ হালদার, সুমন, শ্রী সত্য প্রমুখ।
অপরদিকে, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বড়বাজার দুর্গা মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে মন্দিরের পক্ষে তাকে স্বাগত জানান, মন্দিরের সাধারণ সম্পাদক কিংকর দে, সহসভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক দীপংকর দে, ধর্ম বিষয়ক সম্পাদক কাজল চক্রবর্তী, সদস্য বাপ্পি কুন্ডু প্রমুখ।