ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-10-25 ইং
ঝিনাইদহে র‌্যাব-৬ এর অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহে র‌্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগঞ্জ থানাধীন বলিদাপাড়ায় র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এর নেতৃতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাঁর নিকট হতে ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার জয়। আটককৃত মাদক ব্যবসায়ী কালিগঞ্জ থানার নিয়ামতপর গ্রামের মৃত আরব আলীর ছেলে মোকসেদ আলী মন্ডল। পরে উদ্ধারকৃত ফেনসিডিল ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)