উকতো গ্রামে কবিরাজীর নামে নারীর প্রতারণা!

আপলোড তারিখঃ 2020-10-25 ইং
উকতো গ্রামে কবিরাজীর নামে নারীর প্রতারণা! ছবির ক্যাপশন:
হেলাল উদ্দীন, জয়রামপুর: চুয়াডাঙ্গার উকতো গ্রামে প্রতিনিয়ত ভণ্ড কবিরাজ সূর্য বেগমের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সংসারে অশান্তি, স্বামী-স্ত্রীর দ্বন্দ, বন্ধ্যাত্ব, পছন্দের মানুষকে পাইয়ে দেওয়া, অবাধ্য সন্তানকে নিয়ন্ত্রণে আনা, প্যারালাইসিসসহ নানা রোগের চিকিৎসা দেন তিনি। চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের উকতো গ্রামের মাঝেরপাড়ায় সূর্য বেগম নিজ বাড়িতে পোষা জ্বীনের দ্বারা চিকিৎসার নামে বিপদগ্রস্ত রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছেন। সম্প্রতি চিকিৎসা নিতে যাওয়া দামুড়হুদা উপজেলার বাস্তপুর গ্রামের নাসরিন বেগম বলেন, আমি একটি বিষয়ে চিকিৎসা নিতে গিয়েছিলাম সূর্য বেগমের কাছে। চিকিৎসার নামে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে একটি তাবিজ দেন, কিন্তু কোনো কাজ না হওয়ায় তাবিজ খুলে দেখি ভিতরে শুধু দুটি শিমুলের বীজ ও মোম রয়েছে। হিজলগাড়ি গ্রামের শ্রাবন্তী খাতুন বলেন, আমি স্ট্রোকে আক্রান্ত হয়ে লোকমুখে শুনে সূর্য বেগমের কাছে চিকিৎসা নিতে যায়। এসময় আমার বাড়িতে প্রতিপক্ষের পুঁতে রাখা তাবিজ তুলে দেওয়া এবং আমার শরীর বন্ধ করার তাবিজ বাবদ মোট দুই হাজার ৮০ টাকা নেন। কিন্তু বেশ কয়েকদিন পার হওয়ার পরেও তাবিজে কোনো কাজ না হওয়ায় আমি তাবিজটি খুলে দেখি তার মধ্যে কিছুই নেই, শুধু মোম দিয়ে আটকানো। এদিকে, সূর্য বেগমের ভুয়া তাবিজের বিষয়ে জানতে পেরে এমন প্রতারণার শিকার রোগীরাসহ স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবিষয়ে অভিযোগ পেয়ে সরেজমিনে কবিরাজির চিকিৎসা বিষয়ে জানতে গেলে কবিরাজ সূর্য বেগমকে বাড়িতে পাওয়া যায়নি। গণমাধ্যমকর্মীদের উপস্থিতির বিষয়ে টের পেয়ে তিনি সটকে পরেন। তবে বাড়িতে পাওয়া যায় কবিরাজ সূর্য বেগমের ছেলেকে। কথা হয় তাঁর সাথে। তিনি বলেন, আমার মা বাড়ি নেই, আপনারা কি করতে এসেছেন? মায়ের বিরুদ্ধে খবর লিখে কোনো লাভ নেই, আমার কাকা মেম্বার সব ঠিক করে নেবে খামাখা ঝামেলা করছেন কেন? এবিষয়ে জানতে চাইলে উকতো গ্রামের মেম্বর আশা বলেন, আমার কাছে ভণ্ড রকবিরাজ সূর্য বেগমের নামে অনেক অভিযোগ রয়েছে। তবে রোগীরা নিজেই তার নিকট এসে প্রতারিত হচ্ছে। আপনারা গ্রামের লোকজনের কাছে শোনেন, পত্রিকায় লেখালেখি করে ব্যবস্থা নেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই, তবে আপনাদের কাছে শুনলাম। আমরা সরেজমিনে তদন্ত করবো। তিনি আরও বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)