ঝিনাইদহ ইউপি মেম্বারের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যকে মারধর

আপলোড তারিখঃ 2020-10-25 ইং
ঝিনাইদহ ইউপি মেম্বারের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যকে মারধর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহ কালীচরণপুরে স্থানীয় মেম্বর বারী বিশ্বাসের উপস্থিতিতে শ্রী বিকাস কুমার দাস নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ কালীচরণপুর ইউনিয়নের কালিচরণপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেয়। আহত শ্রী বিকাস কুমার দাস কালীচরণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য। জানা যায়, কালীচরণপুর বাজার থেকে চা খেয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে নিজ কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন বিকাস কুমার। পথিমধ্যে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বারী বিশ্বাস ও তাঁর সহযোগী পিলোন কুমার বিকাস কুমারের সাইকেলরোধ করে। এসময় মেম্বর বারী বিশ্বাসের আরও তিনজন সহযোগী গ্রাম পুলিশ সদস্য শ্রী বিকাস কুমারকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি, চড়-থাপ্পর মেরে আহত করে পালিয়ে যায়। পরে চিৎকার চেচাঁমেচিতে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় বিকাস কুমারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্র আল ফালাহ হাসপাতালে ভর্তি করে। এঘটনার বিষয়ে জানতে চাইলে গ্রাম পুলিশ বিকাস কুমার দাস বলেন, কেন তারা আমার ওপর এভাবে আক্রমণ করলো আমি কিছুই বুঝতে পারছি না। তবে, আমার ছেলে তিতাস (১৭) ও পিলোনের ছেলে বিরোধ কুমারের (১৬) মধ্যে গত বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়েছিলো। এর জের ধরেই তাঁরা আমার ওপর আক্রমণ করতে পারে। আমি সুুনামের সাথে দীর্ঘদিন যাবত আমার দায়িত্বপালন করে আসছি। কারো সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। এব্যাপারে কালীচরণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বারী বিশ্বাসের কথা বলতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)