সরোজগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-10-24 ইং
সরোজগঞ্জের ৭ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না করা, মূল্য তালিকা না থাকা, অনুমোদনহীন কসমেটিকস প্রসাধনী বিক্রয় করা এবং সড়কের পাশে অবৈধভাবে মালামাল রাখার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল শুক্রবার সরোজগঞ্জ বাজারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান অভিযান পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ কার্যালয়ের পেশকার সোবহান আলী ও সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)