দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত, তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-10-24 ইং
দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত, তিনজন আটক ছবির ক্যাপশন:
জীবননগরে অন্যের খেত থেকে কাচা-মরিচ তোলা নিয়ে বাকবিতণ্ডা নিজস্ব প্রতিবেদক: জীবননগরে খেত থেকে কাচা-মরিচ তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের দোয়ারপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- মানিকপুর গ্রামের দোয়ারপাড়ার সুলতানের স্ত্রী সফুরা খাতুন (৫০), ছেলে রুবেল (২৫), মেয়ে শাবনুর (২৮) ও পুত্রবধূ রিমা খাতুন (২৩) ও ববির স্ত্রী কাজলী খাতুন (২৫)। এরমধ্যে আহত রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। এদিকে, এই সংঘর্ষের ঘটনায় জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- মানিকপুর গ্রামের দোয়াপাড়ার মৃত আজির বক্সের ছেলে আব্দুল ওহাব ও তার দুই ছেলে আলাউদ্দিন ও জালাউদ্দিন। জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সফুরা খাতুন নামের এক নারী ঝাল খেত থেকে কাচা-মরিচ তুলতে গেলে তা দেখে ফেলে ওই ক্ষেতের মালিক আব্দুল ওহাব। আব্দুল ওহাব এ সময় ওই নারীকে অনুমতি বাদে তার খেত থেকে কেন ঝাল তোলা হচ্ছে জানতে চান। এসময় সফুরা খাতুন নামের ওই কোনো উত্তর না দিয়ে বাড়িতে চলে যান। এর কিছুক্ষণ পর আব্দুল ওহাব সফুরা খাতুনের বাড়ীর সামনের রাস্তা দিয়ে ফিরছিলেন। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সফুরা খাতুনের ছেলে রুবেল আব্দুল ওহাবের কাছে ঝাল খেতের বিষয়ে জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে দুইপক্ষের লোকজন সফুরা খাতুনের বাড়ির সামনে উপস্থিত হলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সময় উভয়পক্ষের পাঁচজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও তিনজনকে আটক করে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহত সফুরা খাতুন, তার ছেলে রুবেল, মেয়ে শাবনুর ও পুত্রবধু রিমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। অপরপক্ষের কাজলী খাতুন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, ‘আহত রুবেলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর নাক ও মুখে গুরুত্বর আঘাত হয়েছে। এছাড়া সে রক্ত বমি করছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের আঘাত গুরুত্বর না হওয়ায় তাঁরা জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’ এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খেত থেকে অনুমতি ছাড়া কাচা-মরিচ তোলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি সম্পর্কে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)