ছবির ক্যাপশন:
মেহের আমজাদ:
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের ৫ রোভারের ২৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ৫ রোভারের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা স্কাউট ভবনের সামনে রোভার স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করা হয়। মেহেরপুর পৌর কবরস্থানে, কবর জিয়ারত শেষে রোভার স্মৃতিসৌধের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা রোভারেরর সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, বর্তমান সম্পাদক ফররুখ আহমেদ, শহীদ রোভার জাভেদ ওসমনের পিতা শফি উদ্দিন, নুরল আহমেদ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, শহীদ রোভার মনিরুলের পিতা আব্দুস শহীদ, শহীদ মাহফুজের পিতা জেলা রোভরের কোষাধক্ষ্য রমজান আলী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা-বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছানোর পরপরই সেখানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে রোভারদের বহন করা বাসটি। এ দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোভার সদস্যের মৃত্যু হয়।
