ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাজিব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা, গাঁজা সেবন করার উপকরণ জব্দ করেছে মাদক বিরোধী টাস্কফোর্স । মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী অনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ির পাশে একটি খোলা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় অসংখ্য পরিমানে ফেন্সিডিলের খালি বোতল পাওয়া গেছে। সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী অনিক বলেন আমাদের কাছে সংবাদ আসে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সৌরভ আলীর ছেলে রাজিব দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। তারই সূত্র ধরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আজ আমরা এই অভিযান পরিচালনা করেছি। তিনি আরও বলেন, রাজিবের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে কোনো ভাবেই যোগাযোগ করা যায়নি। রাজিব কে পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি। অভিযান চলাকলিন সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়তুল্লাহ,ইন্সপেক্টর শাহ জালাল, সাইদুর, রুহুল আমিন,মামুন প্রমুখ।
