মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাতে মহেশপুর উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের সত্যেন বালার মেয়ে রুপা বালা (১৬), একই এলাকার জতিন বিশ^াসের ছেলে আশুতোষ বিশ^াস (৪২), সমির মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৯), সত্যেন বালার ছেলে সৌরভ বালা (৩) ও স্ত্রী রাধিকা বানু (৪৫), গান্দিসুর গ্রামের মৃত সুজ্জু বোয়ালের ছেলে দুলাল বোয়াল (৪০), শানপুকুরিয়া গ্রামের শ্যামল মালঙ্গীর মেয়ে রুনা মালঙ্গী (৫), স্ত্রী সুমলা সমাজপতি (৩৫)। গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, রাতেই বিজিবির পক্ষ থেকে আকটকৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)