চুয়াডাঙ্গায় আর্থিক অনুদানের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
চুয়াডাঙ্গায় আর্থিক অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬জন মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার নেজরাত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)