ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিদ্যালয়ের হলরুমে নুরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার গোস্বামীর পরিচালনায় এ কমিটি গঠন করা হয়। এতে ধুতুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলামকে সভাপতি ও কামাল হোসেনকে সহসভাপতি মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সভাটি সার্বিক পরিচালনা করেন প্রধান শিক্ষক তাপস কুমার গোস্বামী।
