চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কর্মীসভা

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নে ওয়ার্ড যুবলীগের কর্মীসভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী : চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় ইউনিয়ন যুবলীগ নেতা মিলন হোসেন মিজির সভাপত্বিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ যুবলীগ নেতা শামীম হোসেন মিজি। সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা আরাফাত, আজান আলী, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর, আমিনুল, সিরাজুল ও পারভেজ মিজি। কর্মীসভায় বেগমপুর ইউনিয়ন যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১নং ওয়ার্ড যুবলীগ কর্মীদের মধ্যে ফরম বিতরণ করাসহ পরবর্তীতে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সঙ্গে আলোচনা সাপেক্ষে ১নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। কর্মীসভায় স্থানীয় যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)