ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-10-23 ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে ওয়ালিদ সকালে ফ্যানের সুইচ অন করার সময় বিদ্যুস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)